৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তিতে সংশোধনী

১৯ জুন ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৫:১৬ PM
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন © ফাইল ফটো

৪৮তম বিসিএসের (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশোধনী এনেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। বিএমডিসির সনদ সংক্রান্ত একটি উপ-অনুচ্ছেদে এ সংশোধনী আনা হয়েছে। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা- ২০২৫ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।

আরও পড়ুন: সরকারিকৃত কলেজ শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা সংশোধন

সম্প্রতি বিসিএসের একটি টাইমলাইন প্রকাশ করেছে পিএসসি। সে অনুযায়ী, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা ১৮ জুলাই এবং ফলাফল প্রকাশ করা হবে ২১ জুলাই। আগামী ২২ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬