কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন আরও ১৩৬ শিক্ষার্থী

০৭ আগস্ট ২০২৫, ০৮:২১ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৫:০১ PM
কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

কৃষি গুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে ১৩৬ জনকে ভর্তির সুযোগ দেওয়া হয়েছে।

এর আগে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়ার জন্য শূন্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর তালিকা প্রকাশ করা হয় শনিবার (২ আগস্ট)। একইসঙ্গে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) বা স্নাতক শ্রেণির কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার অপেক্ষমান তালিকা থেকে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি জমা দেওয়া প্রার্থীদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে চুড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে।

এর আগে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শূন্য আসনের ১০ গুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশের কারনে যদি শূন্য আসনের চেয়ে বেশি সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদের ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদেরকে পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত দেওয়া হবে। SSL Commerce টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। 

আরও পড়ুন: একাদশে ভর্তি: কোন বোর্ডে আবেদন কত

যাদের ভর্তির জন্য ডাকা হবে, ভর্তি না হলেও তাদের টাকা ফেরত দেওয়া হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি এর প্রথম অংশ ১০ হাজার টাকা মাত্র জমা দেয়া ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ফলাফল (শূন্য আসনের সমসংখ্যক) প্ৰকাশ করা হয়েছে।

ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফির সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা  দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে। 

এর কোনো ব্যত্যয় হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে। ৬ ও ৭ আগস্টের পরিবর্তে ১০ ও ১১ আগস্ট এ কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
  • ১২ আগস্ট ২০২৬
একাদশে ভর্তির দৌড়: রাজধানীর সেরা কলেজ কোনগুলো, পছন্দের শীর্…
  • ১২ আগস্ট ২০২৬
মধ্যরাতে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আটক
  • ১২ আগস্ট ২০২৬
সিলেটে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ১২ আগস্ট ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি এক ধরনের কোটা পদ্ধতি: ড.…
  • ১২ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬