বৃহস্পতিবার শেষ হচ্ছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া

০৬ আগস্ট ২০২৫, ০৩:১৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৮:২১ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমের চূড়ান্ত ধাপ এখন চলমান। গুচ্ছ ভর্তি কমিটির সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৭ আগস্ট (বৃহস্পতিবার) পর্যন্ত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবেন। এরপর ১১ আগস্ট থেকে শুরু হবে ক্লাস।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ইতোমধ্যে পছন্দক্রম অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোনীত হয়েছেন। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজস্ব ওয়েবসাইটে ভর্তি সংক্রান্ত নিয়মাবলি ও প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রকাশ করেছে। তবে চূড়ান্ত ভর্তি সম্পন্ন না করলে, শিক্ষার্থীর আসন বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেউ যদি ভুল করে বা পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে মূল সনদ বা নম্বরপত্র জমা দিয়ে থাকে, তবে তা নিজ দায়িত্বে সংগ্রহ করে মনোনীত বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দিতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী ১১ আগস্ট থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকের প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
  • ২২ নভেম্বর ২০২৬
‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬