গুচ্ছ ভর্তিতে বিশেষ সুবিধা পাবেন জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবার

৩০ মে ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ৩১ মে ২০২৫, ১২:৩২ PM
জুলাই আন্দোলন

জুলাই আন্দোলন © সংগৃহীত

জুলাই-আগস্ট মাসে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবার এবার পাবেন বিশেষ সুবিধা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ১৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেল ৫টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বিভাগ পছন্দক্রমসহ ভর্তির আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৫ জুন রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

ভর্তির নির্দেশনায় বলা হয়েছে, ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সুবিধা (JASF)’ এর আওতায়, গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের স্ত্রী, পুত্র-কন্যা (এদের অনুপস্থিতিতে ভাই বা বোন) ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ‘এটি একটি সরকারি প্রজ্ঞাপন। প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ীই আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছি। পরে যদি কোনো নির্দেশনা পায় সেই অনুযায়ী কাজ করা হবে।’

তিনি আরও বলেন, ‘এর আগে এমন কোনো নির্দেশনা ছিল না। প্রজ্ঞাপনে ‘বিশেষ সুবিধা’ বলা হলেও সেটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও প্রজ্ঞাপন অনুযায়ী একইভাবে কাজ করেছে। যেহেতু এটি সরকারি সিদ্ধান্ত, আমাদেরও তা মেনে চলতে হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধু গেজেটভুক্ত শহীদ ও আহতদের পরিবার এই সুবিধা পাবেন। এর বাইরে কেউ এই সুবিধার আওতায় আসবে না।’

উল্লেখ্য, প্রতিটি আবেদনকারী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শর্ত অনুসারে তার ভর্তিযোগ্য বিভাগে বিবেচিত হবে। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়সমূহ—যেমন: চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিষয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে এসব বিষয় অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। এ ক্ষেত্রে প্রতিটি বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে। বিশেষায়িত বিষয়গুলোর ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশিত হবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের যা জানা দরকার

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে। 

এতে আরও বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন। স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, গণঅভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহতদের পরিবারের সদস্যদের কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকে, শুধু তার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। এ সুবিধা মাত্র এক বছরের জন্য। 

সরকারি ত্রাণ দলীয় নেতাকর্মীদের মাঝে বিতরণ, বিএনপির ২ নেতার …
  • ১৮ জুলাই ২০২৬
খাগড়াছড়িতে পাহাড় কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
  • ১৮ জুলাই ২০২৬
রথযাত্রা থেকে ফিরে বাসায় মিলল নারীর বস্তাবন্দি মরদেহ
  • ১৮ জুলাই ২০২৬
৩ মাসের শিশুর পা ভেঙে দেওয়া সেই চাচি গ্রেফতার
  • ১৮ জুলাই ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
  • ১৮ জুলাই ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে কয়েক বছরে বহুতল ভবন থেকে পড়ে ৩ শ্রমিকে…
  • ১৮ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence