ঢাবির দুই ইউনিটে আসন শূন্য, বিশেষ মাইগ্রেশনের পর নতুন শিক্ষার্থী ভর্তি

০৫ আগস্ট ২০২৫, ০৮:৩৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ০৩:৪৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির পরও দুই ইউনিটের কিছু আসন শূন্য রয়েছে। ভর্তি হওয়া শিক্ষার্থীদের এসব আসনে বিশেষ মাইগ্রেশনের সুযোগ দিয়েছে কর্তৃপক্ষ। এরপর শূন্য আসনে নতুন করে মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ মাইগ্রেশন সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিট এবং কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের কিছু শূন্য আসন পূরণ করার উদ্দেশ্যে একটি বিশেষ মাইগ্রেশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যে সব শিক্ষার্থীর অটো-মাইগ্রেশন চালু রয়েছে, তারা বিশেষ মাইগ্রেশনে বিবেচিত হওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। 

আগামী ৯ আগস্ট পর্যন্ত অনলাইনে ৫০ টাকা ফি জমা দিয়ে বিশেষ মাইগ্রেশনের আবেদন করতে পারবেন। যদি কোনও শিক্ষার্থী অনলাইনে ‘বিশেষ মাইগ্রেশন’-এর আবেদন না করে, সে তার বর্তমান বিষয়টিতেই পড়তে আগ্রহী বলে গণ্য করা হবে এবং বিশেষ মাইগ্রেশনে তাকে বিবেচনা করা হবে না।

আরও পড়ুন: বাকৃবিতে গণ-অভ্যুত্থানবিরোধী ৫৭ শিক্ষকসহ ১৩৩ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আরও বলা হয়েছে, মাইগ্রেশনের ফলে একজন শিক্ষার্থী নতুন কোনো বিষয় বরাদ্দ পেলে তার পূর্ববর্তী বিষয়ের বরাদ্দ ও ভর্তি স্বংংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তার বাতিলকৃত আসনে অন্য কোনও শিক্ষার্থীকে বরাদ্দ দেয়া হবে। ফলে নতুন বিষয়ে বরাদ্দপ্রাপ্ত শিক্ষার্থীকে অবশ্যই বরাদ্দকৃত নতুন বিষয়ে ভর্তি হতে হবে।

বিশেষ মাইগ্রেশনের মাধ্যমে শুন্য আসনগুলোতে বিষয় বরাদ্দের পর অবশিষ্ট শূন্য আসনে মেধাক্রম অনুযায়ী নতুন শিক্ষার্থীদের বিষয় বরাদ্দ দেয়া হবে। কোনো শিক্ষার্থী তার বিষয় পছন্দক্রমের প্রথম বিষয়টি বরাদ্দ পেয়ে থাকলে সে বিশেষ মাইগ্রেশনের জন্য বিবেচ্য হবে না। বিভিন্ন কোটায় বিষয় বরাদ্দপ্রাপ্তরা বিশেষ মাইগ্রেশন এর জন্য বিবেচ্য হবে না। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের সন্ধান, দৈনিক মিলবে ১০ মিলিয়ন …
  • ০২ নভেম্বর ২০২৬
গাকৃবিতে শিল্প-সহযোগিতা ও ক্যারিয়ার গঠনে দিনব্যাপী সেমিনার
  • ০২ নভেম্বর ২০২৬
ইউআইইউর সহযোগিতায় জামালপুরে ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত
  • ০২ নভেম্বর ২০২৬
এলপি গ্যাসে আরও একলাফ, বাড়ল ২২৩ টাকা
  • ০২ নভেম্বর ২০২৬
যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, আটক ৪১
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে মাদ্রাসা শিক্ষকদের মানতে হবে…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950