৪৪তম বিসিএসের নন-ক্যাডারদের জন্য সুখবর

৩১ জুলাই ২০২৫, ০৪:৪০ PM , আপডেট: ০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ PM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৪তম বিসিএসে রিপিট ক্যাডারদের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে সরকার। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শূন্য হওয়া পদগুলোতে নতুন করে ক্যাডার মনোনয়ন পেতে পারেন নন ক্যাডারে থেকে বেশি নম্বরধারীরা।  

পিএসসি সূত্রে জানা গেছে, ১ হাজার ৬৯০ জন সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩৭২ জন প্রার্থী পূর্ববর্তী বিসিএসে একই ক্যাডারে মনোনীত হয়েছিলেন। এই ‘রিপিট ক্যাডারদের’ তালিকা চূড়ান্ত করেছে পিএসসি।

এ বিষয়ে পিএসসির একজন উচ্চ পর্যায়ের কর্মকর্তা বলেন, ৩৭২ জন রিপিট ক্যাডারের তালিকা চূড়ান্ত করেছে পিএসসি। এই প্রার্থীদের একটি গুগল ফরম দেওয়া হয়েছে। তারা যদি সম্মতি দেন যে, তারা ৪৪তম বিসিএসে যে ক্যাডার পেয়েছেন তাতে তারা থাকতে চান না বা আগের ক্যাডারেই থাকতে চান সেভাবে তালিকা করা হবে। এখান থেকে খালিপদ নির্ণয় করে এই পদগুলো ৪৪তম বিসিএসের নন ক্যাডারে থেকে বেশি নম্বরধারীরা বা এমন কেউ আছেন যে এসব ক্যাডারের পদ খালি হলে তাদের পছন্দ লিস্ট অনুসারে একটু ওপরের দিকের ক্যাডারে আসতে পারতেন সেগুলো সমন্বয় করা হবে। এতে যেন কারও কোন অধিকার ক্ষুন্ন না হয় সে বিষয়ে খেয়াল রাখা হবে। 

এ দিকে রিপিট ক্যাডার বন্ধে বিধি সংশোধন করা হচ্ছে। এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়েছে পিএসসি। এ বিষয়ে ‘রিপিট ক্যাডার’কে নিয়ে পিএসসির কিছু সুপারিশ আমরা পেয়েছি। এগুলো নিয়ে কাজ করছে সরকার কাজ করছে। বাদ দিলে কী করা হবে তা নিয়েও কাজ করছে সরকার। এখন পিএসসিকে এ বিষয় নিয়ে একটি মতামত দিতে বলা হয়েছে। পেলেই তা পর্যালোচনা করে এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়া হবে। এটি যাতে স্থায়ীভাবে বন্ধ হয় সেজন্য আমরা কাজ করছি।’  

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬