শেরপুর-২ আসনে এনসিপির মনোনয়ন পেলেন জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো সেই খোকন

১০ ডিসেম্বর ২০২৫, ০২:০০ PM , আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ PM
মুখ হারানো খোকন

মুখ হারানো খোকন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। ঘোষিত তালিকায় ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ ও নতুন মুখের প্রাধান্য দেখা গেছে।

ঘোষিত তালিকা অনুযায়ী, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জুলাই আন্দোলনে মুখমণ্ডলে গুরুতর আঘাত পাওয়া খোকন চন্দ্র বর্মন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন।

খোকন পেশায় একজন গাড়িচালক ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে তিনি গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়—গুলিতে তার ঠোঁট, মাড়ি, নাক-মুখের অংশের মাংস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায়ও তিনি একজনের সহায়তায় দাঁড়ান এবং নিজের মুঠোফোনে আঙুলের ছাপ দিয়ে লক খুলে বড় ভাই খোকা চন্দ্র বর্মণকে খবর দেন।

অন্যদিকে শেরপুর-১ আসনে (সদর) এনসিপির মনোনয়ন পেয়েছেন শেরপুর জেলা কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। জুলাই গণ–অভ্যুত্থানের শুরু থেকেই তিনি তরুণদের নিয়ে আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

দুই আসনে তরুণ নেতৃত্বের এই মনোনয়ন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিএনপির দুইপক্ষের স…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, …
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬