ট্রাম্প-পুতিন বৈঠককে ‘খুবই ইতিবাচক’ বলছে ক্রেমলিন

১৬ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:১৮ PM
আলাস্কায় বৈঠকের আগে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ

আলাস্কায় বৈঠকের আগে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সৌজন্য সাক্ষাৎ © সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ‘খুবই ইতিবাচক’ আলোচনা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৫ আগস্ট) দুই নেতার ওই বৈঠকের পর এক প্রতিক্রিয়ায় এমন কথা বলেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর বিবিসির।

পেসকভ বলেন, আলাস্কায় দুই নেতার বৈঠক ‘খুবই ইতিবাচক’ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে এ আলোচনা উভয় দেশকে ‘আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে’ সহায়তা করবে।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ও পুতিন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন না নেওয়া প্রসঙ্গে রাশিয়ার সংবাদমাধ্যম আরইএ নভোস্তিকে পেসকভ বলেন, দুই নেতা ‘পূর্ণাঙ্গ বক্তব্য’ দিয়েছেন। এ কারণে অতিরিক্ত প্রশ্নোত্তরের প্রয়োজন পড়েনি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরে মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো যুদ্ধবিরতি বা চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। এ সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লালগালিচা সংবর্ধনা দেয় যুক্তরাষ্ট্র।

শিক্ষকতা-ইমামতিতে কেটেছে জীবন, শেষ বয়সে আশ্রয়হীন শামছুল হক
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
চীনে গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে অধ্যাপক আবদুস সালাম
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে ৬ পদে চাকরি, আবেদন ১৪ অক্টো…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গ্যাস-নদীর সম্পদ আছে, তবু বদলায়নি বরিশালের ভাগ্য
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় দুদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9