পুতিনের সঙ্গে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প

০৯ আগস্ট ২০২৫, ০৮:৪৮ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
পুতিন ও ট্রাম্প

পুতিন ও ট্রাম্প © সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনায় আগামী ১৫ আগস্ট মুখোমুখি বসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আলাস্কায়। খবর রয়টার্সের।

শুক্রবার (৮ আগস্ট) ওভাল অফিসে আর্মেনিয়া-আজারবাইজান চুক্তি স্বাক্ষরের পর আয়োজিত সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়ে ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। পরে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে পুতিনের সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প।

রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, দুই নেতা ইউক্রেন সংকটের দীর্ঘমেয়াদী শান্তিপূর্ণ সমাধানের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করবেন।

এদিকে, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর যথাযথ আন্তর্জাতিক চাপ প্রয়োগ করা হলে যুদ্ধবিরতি সম্ভব। তিনি আরও জানান, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক ডজনের বেশি বৈঠক করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার প্রশাসনের ধারাবাহিক যোগাযোগ রয়েছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মস্কো-কিয়েভ সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞারও হুমকি দিয়েছেন তিনি। গত বুধবার মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠক করেন বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ, যা উভয় পক্ষই ‘ফলপ্রসূ’ বলে আখ্যা দিয়েছে।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬