সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক: রয়টার্স

১৯ জুন ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৭:২৯ AM
তুরস্কের যুদ্ধ বিমান

তুরস্কের যুদ্ধ বিমান © টিডিসি সম্পাদিত

ইসরায়েল-ইরান সংঘাত চলাকালে ইরানের সঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক—সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র। তিনি আরও জানান, এখন পর্যন্ত ইরান থেকে কোনো অনিয়মিত অভিবাসনের প্রবাহ দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানান, তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি স্তরভিত্তিক ও সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এর লক্ষ্য—যেকোনো সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে রাখা।

রয়টার্সকে দেওয়া তথ্যে আরও বলা হয়, ইসরায়েল যখন তার দক্ষিণ-পূর্ব প্রতিবেশী ইরানে হামলা চালায়, তখনই তুরস্কের ‘কুইক রিঅ্যাকশন অ্যালার্ট’ (দ্রুত প্রতিক্রিয়া বাহিনী) বিমান আকাশে উড্ডয়ন করে। এসব যুদ্ধবিমান এখনো সীমান্ত আকাশসীমায় টহলে রয়েছে, যাতে ইসরায়েলি আকাশসীমা লঙ্ঘনের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যায়।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬