ইরানের সাম্প্রতিক হামলা ইসরায়েলের ‘হৃদয়ে’ আঘাত করেছে

১৯ জুন ২০২৫, ০১:৫২ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৯:০৬ PM
প্রতীকী নিউজ

প্রতীকী নিউজ © সংগৃহীত

ইসরায়েলে এমন একটি ধারণা তৈরি হয়েছিল যে দেশটির সরকার পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। তবে ইরানের সাম্প্রতিক হামলা সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে — এই হামলা সরাসরি আঘাত হেনেছে ইসরায়েলের ‘হৃদয়ে’। এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) দখলদার ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ক্ষেপণাস্ত্র হামলা সারা দেশজুড়ে হলেও ইসরায়েলি কর্তৃপক্ষ বিশেষভাবে দেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত সোরোকা হাসপাতালকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছে। তারা বোঝাতে চাচ্ছে যে ‘ইরানিরা ইচ্ছাকৃতভাবে হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে’।

গোল্ডবার্গ বলেন, ‘অবশ্যই ইসরায়েলিরাও হাসপাতালকে লক্ষ্যবস্তু করে হামলা করে। তবে এটা উল্লেখযোগ্য বিষয় যে সোরোকা হাসপাতালের আশপাশেই রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও সদর দপ্তর। ইসরায়েল প্রায়শই তার সামরিক ঘাঁটি ও কেন্দ্রগুলোকে বেসামরিক আবাসিক এলাকার মধ্যেই স্থাপন করে।’

তিনি আরও বলেন, হামলা-সংক্রান্ত সঠিক তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া কঠিন।

‘আপনাকে মনে রাখতে হবে, যেমন আল জাজিরার কনটেন্ট সেন্সর করা হয় এবং ছবি ও তথ্য পাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকে ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে… তেমনি আমাদের দেশেও নাগরিকরা সরকারনিয়ন্ত্রিত গণমাধ্যমে খুব বেশি কিছু দেখতে পায় না,’ বলেন তিনি।

‘আমরাও কড়া সেন্সরের আওতায় কাজ করি। তাই ঘটনাগুলোর ব্যাপারে মূলত গুজব বা টুকরো টুকরো রিপোর্টই ধীরে ধীরে সামনে আসে। তবে এটা পরিষ্কার যে ইরানের হামলা হয়েছে এবং তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানগুলোতে।’

জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে থাকার মেয়াদ কমা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১৪ বছরেও ফেরেনি শিবির নেতা ওয়ালিউল্লাহ, অপেক্ষায় বৃদ্ধ মা-ব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ছুরিকাঘাত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9