ভারতে এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

১৫ জুন ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ

এফ-৩৫ যুদ্ধবিমানের জরুরি অবতরণ © সংগৃহীত

আকাশে উড়তে উড়তে জ্বালানি সংকটে পড়ায় যুক্তরাজ্যের অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান ভারতে জরুরি অবতরণ করেছে। শনিবার (১৪ জুন) গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে এটি অবতরণ করে। 

রবিবার (১৫ জুন) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটিশ বিমানবাহিনীর একটি অত্যাধুনিক এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে। ভারত মহাসাগরের ওপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানি সংকটে পড়ে এবং এরপরই জরুরি অবতরণ করে সেটি। 

পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন থাকা ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। সম্প্রতি এটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে।

সামরিক বিমান বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয়। এফ-৩৫বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের জন্য। এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না।

তবে কেন যুদ্ধবিমানটি নিজ রণতরী প্রিন্স অব ওয়েলস-এ ফিরে যেতে পারেনি, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবাহী ওই রণতরীর আশপাশে খারাপ আবহাওয়া থাকার কারণে সেখানে নিরাপদে নামা সম্ভব হয়নি।

ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9