ভারতে ঘুরতে বেরিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক

০৮ মার্চ ২০২৫, ১১:৩৫ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
এই তুঙ্গভদ্রা খালের পাড়ে ধর্ষণের শিকার হন ইসরায়েলি নারী পর্যটক সংগৃহীত

এই তুঙ্গভদ্রা খালের পাড়ে ধর্ষণের শিকার হন ইসরায়েলি নারী পর্যটক সংগৃহীত © সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ইসরায়েলি এক নারী পর্যটক। একই সময় ইসরায়েলি নারীকে আশ্রয় দেওয়া বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে,  বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালেরে কাছে এ ধর্ষণের ঘটনা ঘটে।
 
স্থানীয় পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়, ২৭ বছর বয়সী ইসরায়েলি পর্যটক ও ২৯ বছর বয়সী স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে তারা দেখছিলেন। এ সময় তিনজন পুরুষ এসে তাদের ধর্ষণ করে।
 
ধর্ষণের শিকার নারীদের সঙ্গে আরও তিনজন পর্যটক ছিলেন। তাদের একজন যুক্তরাষ্ট্রের নাগরিক ড্যানিয়েল এবং বাকি দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও ওডিশার বাসিন্দা। তারা খালে পড়ে গেলেও গুরুতর আহত হননি।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় সেই অর্ণব সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠিত

কোপ্পালের পুলিশ সুপারিন্টেন্ডেন্ট রাম এল আরাসিড্ডি জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের শিগগিরই গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় দুটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে।
 
এনডিটিভি বলেছে, ওই বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসে। প্রথমে তারা পেট্রল কোথায় পাওয়া যাবে, তা জানতে চায় এবং পরে ইসরায়েলি নারীর কাছ থেকে ১০০ রুপি দাবি করে।

আরও পড়ুন: বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬ 

ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তার তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে এবং মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
 
স্থানীয় ওই নারীর মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা করেছে।

পাবনায় ২৪০০ লিটার জব্দ তেল খোলাবাজারে বিক্রি, ২ জনকে জরিমানা
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিতে রাখতে হবে মাদ্…
  • ৩০ মার্চ ২০২৬
ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
  • ৩০ মার্চ ২০২৬
গোপালগঞ্জে হামের উপসর্গ নিয়ে ১০ মাসের শিশুর মৃত্যু, এলাকায় …
  • ৩০ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ জামায়াতের এমপি, সমালোচনায় স…
  • ৩০ মার্চ ২০২৬
হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন জুনে, লক্ষ্য ২ কোটি শিশু
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence