বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৬

০৮ মার্চ ২০২৫, ১১:২১ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৫ PM
বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা © সংগৃহীত

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটে ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শনিবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে নিজ বাড়ির সামনে গুলি করে তাঁর কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬