টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে ময়লার ভাগাড়সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন ৫৪ নম্বর ওয়ার্ডের মিত্তিবাড়ী বটতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়লার ভাগাড়সংলগ্ন ডোবায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার এসআই রোকন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশ জানায়, নবজাতকের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধ…
  • ১৫ নভেম্বর ২০২৬
টঙ্গীতে ডোবা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
  • ১৫ নভেম্বর ২০২৬
আইইউবির সমাবর্তনে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেলেন সরোদশ…
  • ১৫ নভেম্বর ২০২৬
মাগরিবের নামাজ পড়ে বাড়ি ফেরা হলো না, হাতির আক্রমণে নিহত
  • ১৫ নভেম্বর ২০২৬
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকাসহ শীর্ষ দশে আছে যেসব শহর
  • ১৫ নভেম্বর ২০২৬
বন্দরে আমির হামজার মাহফিল, প্রতিহতের ঘোষণা চরমোনাই-হেফাজত আ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950