হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু

১৫ নভেম্বর ২০২৬, ০৭:২২ AM
ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু

ছয়তলা থেকে পড়ে নারীর মৃত্যু © সংগৃহীত

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে ইরিন আক্তার (৬৫) নামে এক নারী রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসপাতালের দুই নম্বর গেটের নিচে তার মরদেহ পাওয়া যায়।

নিহত ইরিন আক্তার বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার সোলাইমানের স্ত্রী। তিনি হাসপাতালের মেডিসিন বিভাগের ষষ্ঠ তলায় চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে মাথাব্যথা ও জ্বর নিয়ে ইরিন আক্তারকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যায় তিনি ওই তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে যান। পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের স্বামী সোলাইমান বলেন, বুধবার রাতে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। ঘন ঘন প্রস্রাব, পায়ে ব্যথা ও শরীর ব্যথাসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি। পরে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, শনিবার সন্ধ্যায় নামাজ পড়তে যাওয়ার আগে স্ত্রীকে বিছানায় থাকতে বলে যান। নামাজ শেষে ফিরে এসে তাকে বিছানায় দেখতে পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পাশের বিছানায় থাকা এক রোগীর স্বজন তাকে জানান, তার স্ত্রী বাথরুমের দিকে গেছেন। সেখানে খুঁজেও না পেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজ করেন। একপর্যায়ে স্বজনদের বিষয়টি জানিয়ে খোঁজাখুঁজি করতে বলেন। পরে পুলিশ তাকে জানায়, তার স্ত্রীকে পাওয়া গেছে।

হাসপাতালের উপপরিচালক ডা. মঞ্জুর ই মুর্শেদ বলেন, তিনি ছুটিতে রয়েছেন। এক নারী ছয়তলা থেকে পড়ে মারা গেছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, হাসপাতালের দুই নম্বর গেটের নিচে এক বৃদ্ধা নারী পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় তার কান ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় তার স্বামী মাগরিবের নামাজ পড়তে গেলে ফিরে এসে তাকে বিছানায় পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।

ওসি আরও বলেন, চিকিৎসকদের কাছ থেকে জানা গেছে, ওই নারীর আগে থেকেই মাথায় সমস্যা ছিল। ছোটবেলায় তার মিনি স্ট্রোক হয়েছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় অন্য কোনো বিষয় জড়িত আছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু আজ
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসপাতালের ছয়তলার জানালা দিয়ে পড়ে রোগীর মৃত্যু
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দুই কার্যালয়ে ভাঙচুর, আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
জাবির প্রধান ফটকে ছাত্রলীগের তালা, চার দিনেও দৃশ্যমান পদক্ষ…
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রেমঘটিত বিরোধে পুলিশ পরিচয়ে রাবি ছাত্রদল নেতাকে হল থেকে ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950