রেসলিং থেকে জন সিনার বিদায় আজ, প্রতিপক্ষ কে

১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৬ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৬:২৭ PM
জন সিনা

জন সিনা © সংগৃহীত

ডব্লিউডব্লিউইতে জন সিনার শেষ ম্যাচকে ঘিরে ভক্তদের উত্তেজনা এখন তুঙ্গে। শনিবার (১৩ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ওয়ান অ্যারেনায় অনুষ্ঠিত হবে স্যাটারডে নাইটস মেইন ইভেন্ট, যেখানে এই ম্যাচ দিয়েই রেসলিং দুনিয়াকে বিদায় জানাবেন কিংবদন্তি জন সিনা।

টিকিট বিক্রিতেই ম্যাচটির জনপ্রিয়তা বোঝা যাচ্ছে। ১৯ হাজার ১৭৬ আসনের ভেন্যুর প্রায় সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এসব টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে প্রায় ১২৩০ ডলার। 

এই ঐতিহাসিক মেইন ইভেন্টে জন সিনার প্রতিপক্ষ হবেন ‘দ্য লাস্ট টাইম ইজ নাউ’ টুর্নামেন্টের বিজয়ী গুন্থার। ‘নেভার সিন সেভেনটিন’ খ্যাত সিনার জন্য এটি শুধু একটি ম্যাচ নয়, বরং ডব্লিউডব্লিউইতে দীর্ঘ ও সফল ক্যারিয়ারের শেষ অধ্যায়।

আয়োজকেরা আগেই জানিয়েছিলেন, সিনার শেষ ম্যাচের জন্য কোনো সময়সীমা থাকবে না। পরে ম্যাচটি অনুষ্ঠানের শুরুতে হতে পারে, এমন গুঞ্জন ছড়ালেও জন সিনা নিজেই নিশ্চিত করেছেন, তার বিদায়ী ম্যাচই থাকবে অনুষ্ঠানের মেইন ইভেন্ট। অনুষ্ঠানটি শুরু হবে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠিত হোক: আলমগীর ম…
  • ০৫ অক্টোবর ২০২৬
লুলা নাকি ফ্লাভিও—কে হবেন ব্রাজিলের প্রেসিডেন্ট, ফয়সালা দ্…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬