এডিসি নাশনাল ড্রামা ফিয়েস্তার শিরোপা জিতল আইইউবি থিয়েটারের ‘সুলতানার স্বপ্ন’

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ PM
পুরস্কার গ্রহণ করছেন ‘সুলতানার স্বপ্ন’ নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা

পুরস্কার গ্রহণ করছেন ‘সুলতানার স্বপ্ন’ নাটকের সঙ্গে সংশ্লিষ্টরা © সংগৃহীত

এডিসি ন্যাশনাল ড্রামা ফিয়েস্তা ২০২৫-এর শিরোপা জিতেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ‘আইইউবি থিয়েটার ক্লাব’। গত বুধবার আইইউবিতে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এআইইউবি ড্রামা ক্লাব (এডিসি) আয়োজিত প্রতিযোগিতার অংশ হিসেবে ৯ ডিসেম্বর ‘বেগম রোকেয়া দিবসে’ আইইউবি থিয়েটার তাদের ২৪তম প্রযোজনা ‘সুলতানার স্বপ্ন’–এর তৃতীয় প্রদর্শনী মঞ্চস্থ করে। এটি বাংলাদেশে নারী অধিকার আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের কালজয়ী লেখা সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ। প্রতিযোগিতার ইন্টার-ইউনিভার্সিটি থিয়েটার টিম শ্রেণিতে ‘পণ্ডিত’ চরিত্রের জন্য সেরা অভিনেতার পুরস্কার পান আইইউবি থিয়েটারের আহমেদ ইয়াশফিন সামি।

গল্পটির বাংলা নাট্যরূপ এবং নাটকের নির্দেশনা দিয়েছেন স্বপ্লীল সোহেল। সুলতানা’স ড্রিম প্রথম প্রকাশিত হয়েছিল ১৯০৫ সালে ভারতের মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) ‘দ্য ইন্ডিয়ান লেডিজ’ ম্যাগাজিনে। এই গল্পে বেগম রোকেয়া ‘লেডিল্যান্ড’ নামের একটি কল্পিত সমাজে নারী-সমতার স্বপ্ন তুলে ধরেছেন।

আইইউবি থিয়েটার ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অন্য নাট্যদলগুলো হলো ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (প্রথম রানারআপ), সরকারি তিতুমীর কলেজ (দ্বিতীয় রানারআপ), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং সাউথইস্ট ইউনিভার্সিটি।

প্রতিযোগিতার বিচারক প্যানেলে ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারিক আনাম খান, কথাসাহিত্যিক মোজাফ্ফর হোসেন এবং এআইইউবির মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী অধ্যাপক মোহাম্মদ নিয়াজ মজুমদার।

সেঞ্চুরি করেই পকেট থেকে কাগজ বের করলেন লিটন, কী লেখা ছিল তা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ইবির মেগা প্রকল্পে শ্রমিক সংকট, নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না…
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950