সাতক্ষীরা কারাগারে হাজতির মৃত্যু

০২ মার্চ ২০২৬, ০২:৩৭ PM
সাতক্ষীরা জেলা কারাগার

সাতক্ষীরা জেলা কারাগার © সংগৃহীত

সাতক্ষীরা জেলা কারাগারে বন্দি অবস্থায় আজিজ সানা (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (১ মার্চ) সকালে কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য তৈরি হয়েছে।

মৃত আজিজ সানা জেলার কালীগঞ্জ উপজেলা সদরের মৃত ইনতাজ সানার ছেলে। তিনি ঠিক কোনো মামলায় কারাগারে ছিলেন, সে বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত কুমার জানান, ভোররাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে আজিজ সানা নামের একজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মৃগী রোগী ছিল, পাশাপাশি তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সাতক্ষীরা কারাগারের জেল সুপার দেবদুলাল কর্মকারের মুঠোফোনে একাধিকবার কল ও হোয়াটসঅ্যাপে ম্যসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

বিষণ্নতা কমাতে খাদ্যতালিকায় আনুন যে পরিবর্তন
  • ১০ অক্টোবর ২০২৬
কীভাবে ও কার হাতে খুন হয়েছিল স্কুলছাত্রী তাজমিন, পুলিশের তদ…
  • ১০ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১০ অক্টোবর ২০২৬
দিল্লিতে করোচ পার্টির আন্দোলন ঘিরে ইন্টারনেট পরিষেবা বন্ধ 
  • ১০ অক্টোবর ২০২৬
বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডি…
  • ১০ অক্টোবর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১০ অক্টোবর ২০২৬