মাদককাণ্ডে আটক, আবার বহিষ্কৃত যুবদল নেতা রুবেল

০২ মার্চ ২০২৬, ০২:৫২ PM
যুবদল নেতা রুবেল সরকার

যুবদল নেতা রুবেল সরকার © সংগৃহীত

গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আটক হওয়ার পর যুবদল নেতা রুবেল সরকারকে সংগঠনের সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

১ মার্চ প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রুবেল সরকারের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ, অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উল্লেখ করে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়, রুবেল সরকার গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং গাছা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন। তার কর্মকাণ্ড সংগঠনের আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মাদক আসর থেকে আটক পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পুবাইল থানার একটি বিশেষ দল তালতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রাজীবের বাড়িতে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে যুবদল নেতা রুবেল সরকারসহ আরও আটজনকে আটক করা হয়।

অভিযান চলাকালে একটি গোপন কক্ষ থেকে ১৮০টি ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে ঘটনাস্থল থেকে কয়েকটি দেশি অস্ত্রও জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

যুবদলের কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সংগঠনে কোনো স্থান নেই। সংগঠনের সভাপতি আব্দুল মনোয়ার মুনা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলকে কলুষমুক্ত ও নৈতিকভাবে শক্তিশালী রাখতে শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সাংবাদিকদের কাছে বহিষ্কারের সিদ্ধান্তসংবলিত বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন।

জানা গেছে, ইতিপূর্বে আরও একবার রুবেল সরকারকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হলেও জাতীয় নির্বাচনের আগে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয় ।

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9