ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন কারা, কত ব্যয় করতে পারবেন প্রার্থী?

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৫ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রে প্রবেশ এবং নির্বাচনী ব্যয়ের বিষয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন নির্দেশিকায় ভোটকেন্দ্রে কে প্রবেশ করতে পারবে, পোলিং এজেন্ট ও প্রার্থীর দায়িত্ব কী হবে, এবং নির্বাচনী ব্যয় সংক্রান্ত সীমাবদ্ধতা ও নিয়মাবলী স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। 

রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ অনুযায়ী, ভোটকেন্দ্রে শুধুমাত্র নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি এজেন্ট, পোলিং এজেন্ট, নির্বাচনি পর্যবেক্ষক, কমিশন অনুমোদিত ব্যক্তি এবং ভোটারদের প্রবেশাধিকার থাকবে।

কোনো রাজনৈতিক দলের কর্মী বা প্রার্থীর সমর্থক ভোট প্রদানের উদ্দেশ্য ব্যতীত ভোটকেন্দ্রে প্রবেশ বা ঘুরাঘুরি করতে পারবে না। পোলিং এজেন্টদের নির্ধারিত স্থানে বসে তাদের দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কোনো ভোটার বা এজেন্ট প্রচারণামূলক কোনো শার্ট, জ্যাকেট, ব্যাজ বা প্রতীক সংবলিত পোশাক পরিধান করে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

আরও পড়ুন: সুষ্ঠু ভোটের জন্য শক্তি ও অর্থের রাজনীতি এড়িয়ে চলার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

নির্বাচনী ব্যয়সীমা সম্পর্কে জানানো হয়েছে, রাজনৈতিক দলের ক্ষেত্রে ৫০ হাজার টাকা এবং প্রার্থীর ক্ষেত্রে ২০ হাজার টাকার বেশি ব্যয় হলে তা বাধ্যতামূলকভাবে ব্যাংকিং মাধ্যমে সম্পন্ন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা, কনটেন্ট তৈরি, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সমস্ত ব্যয় নির্বাচনের সামগ্রিক ব্যয়ের মধ্যে গণ্য হবে। তবে বিদেশি অর্থায়নে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রচারণা পরিচালনা করা যাবে না।

একযোগে ১০ এএসপিকে বদলি, প্রজ্ঞাপন জারি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সূর্যের হাসি ক্লিনিকে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রস্তুতি শুরুর আগে সবারই অন্তত একটি মূল্যায়নমূলক পরীক্ষা দ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাতে বাড়ি থেকে বের হন ব্যবসায়ী, সকালে মিলল গলা কাটা লাশ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ওমেরা ফুয়েলসে টার্মিনাল ম্যানেজার নিয়োগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেমন হলো বাংলাদেশের নতুন জার্সি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9