গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪১ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪২ AM
গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান © সংগৃহীত

নেত্রকোনায় গণঅধিকার পরিষদের রাজনীতিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি অনাস্থা জানিয়ে দলটির সাবেক জেলা সাধারণ সম্পাদক তারিক জামিল ফয়েজীর নেতৃত্বে শতাধিক  নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাতে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ যোগদানের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে তারিক জামিল ফয়েজী বলেন যে, নির্বাচনের আগে নেওয়া কেন্দ্রীয় সিদ্ধান্তগুলো উপেক্ষা করে কতিপয় নেতার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে তারা গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আরও উল্লেখ করেন, একটি আদর্শিক ও বিপ্লবী দলের খোঁজে তারা এনসিপিতে যুক্ত হয়েছেন, যারা জুলাই অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছিল।

তার সঙ্গে এনসিপিতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাদের মধ্যে রয়েছেন- যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, বারহাট্টা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়কসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) মো. প্রীতম মিয়া সোহাগ নতুন সদস্যদের স্বাগত জানান। তিনি বলেন, এনসিপির প্রতি মানুষের এই আস্থা দলটিকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও জানান, আজ শতাধিক নেতাকর্মী এনসিপির সদস্য ফরম পূরণ করেছেন। আগামীতে আরও প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী যোগদানের অপেক্ষায় রয়েছেন। খুব দ্রুতই সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এনসিপি নেত্রকোনা জেলা কমিটি ঘোষণা করা হবে।

আয়োজিত এ সংবাদ সম্মেলনে নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা আগামী দিনে অন্যায়ের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাটলারের অসুস্থতায় অনিশ্চয়তা, বিকল্প কোচ খুঁজছে বাফুফে
  • ০৮ নভেম্বর ২০২৬
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: স্বৈরতন্ত্রের মুক্তির দিন
  • ০৮ নভেম্বর ২০২৬
১০৫০ ইউনিয়নে হবে স্থানীয় সরকার নির্বাচন, তারিখ জানাল ইসি
  • ০৮ নভেম্বর ২০২৬
সিলেট টেস্টের নিয়ন্ত্রণে ওয়েস্ট ইন্ডিজ, কঠিন চ্যালেঞ্জের সা…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনএসইউতে শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্রে সাইবার নিরাপত্তার…
  • ০৮ নভেম্বর ২০২৬
এনবিএর সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জাবেদ কারদার-রাইসুল হক চ…
  • ০৮ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950