বাংলাদেশে গণতন্ত্রের জন্য কাউকে আর জীবন দিতে হবে না: সালাহউদ্দিন আহমদ

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৪ AM
বক্তব্য রাখছেন কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

বক্তব্য রাখছেন কক্সবাজার-১ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

মৃত্যুর মুখ থেকে নতুন জীবন পেয়ে এদেশের মানুষের সেবা করার জন্য ফিরে এসেছেন বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তাকে হত্যার উদ্দেশ্যে গুম করা হলেও জনগণের দোয়া ও আল্লাহর রহমতে তিনি বেঁচে আছেন বলেও জানিছেন তিনি।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এদেশের অনেক সন্তান রক্ত দিয়েছেন। সেই আত্মত্যাগ যেন আর কখনো প্রয়োজন না হয়— এমন বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য। এসময় তিনি জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য কাউকে আর জীবন দিতে হবে না।

ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, বিএনপির রাজনীতি মানেই গণতন্ত্র পুনরুদ্ধার ও অর্থনৈতিক উন্নয়নের সংগ্রাম। আমি আপনাদের আগামী ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত আপনারা কেন্দ্রে অবস্থান করবেন। বক্তব্যে তিনি এবারের নির্বাচন জনগণের বিজয়ে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেষ নির্বাচনী জনসভায় চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে জনসভাস্থল জনসমুদ্রে পরিণত হয়। সংশ্লিষ্টদের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ইবির লাইব্রেরিতে শিক্ষার্থীদের জব কর্নার উদ্বোধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাঁধনের ওপর হামলা চরম ন্যক্কারজনক: সংসদে ডেপুটি স্পিকার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ‘ডিনস অ্যাওয়ার্ড ফর রিসার্চ এক্সিলেন্স’ পেলেন চ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ১৫ সেপ্টেম্বর…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গবেষণায় শিক্ষকদের উৎসাহ দিতে গোবিপ্রবিতে বেস্ট রিসার্চার অ্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগ, টুঙ্গিপাড়ায় বালিকা বিদ্যালয়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9