সুষ্ঠু ভোটের জন্য শক্তি ও অর্থের রাজনীতি এড়িয়ে চলার আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৭ AM , আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ AM
নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারণা © সংগৃহীত

প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনী মাঠে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে শক্তি ও অর্থের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিবাচনী প্রচারণার শেষ দিন সকালে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, প্রচারণার শুরু থেকেই তারা বিশ্ববিদ্যালয় জামে মসজিদ ও শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। শেষ মুহূর্তের প্রচারণায় তিনি জানান, তারা শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে এবং দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি বাংলাদেশ গঠনের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা ক্যাম্পেইনের সময় যে যন্ত্রণা সহ্য করেছি, তা ক্ষমা করে দিয়েছি। আমরা কারো বিরোধী নই, আমরা সবাই সহযোগী। আমাদের লক্ষ্য হলো ঢাকায় ইনসাফের একটি রাজত্ব প্রতিষ্ঠা করা।

তিনি ভোটারদের উদ্দেশে অনুরোধ করেন, ১২ ফেব্রুয়ারি ভোট কেন্দ্রে এসে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে। পাশাপাশি তিনি প্রতিদ্বন্দ্বীদেরও আহ্বান জানান, নির্বাচনী মাঠে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে শক্তি ও অর্থের রাজনীতি থেকে বিরত থাকুন।

নির্বাচনী এজেন্ডার অংশ হিসেবে তিনি একটি ‘মদিনার সমাজ’ প্রতিষ্ঠার প্রস্তাব উল্লেখ করেন। তিনি বলেন, রাসূল (সা.) মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এবং সেখানে একটি ন্যায়সংগঠিত সমাজ গঠন করেছিলেন। আমরা ঢাকায়ও এমন একটি সমাজ গঠন করতে চাই।

প্রার্থীর পক্ষ থেকে জোট ও সমর্থন নিয়ে তিনি স্পষ্ট করেন, জামায়াতের সাথে জোটগঠন ভোটে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। বরঞ্চ জোটের সহযোগিতা এবং সংগঠিত প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে বার্তা পৌঁছাতে সক্ষম হয়েছেন। আমাদের এজেন্ডা অনুযায়ী শহীদ উসমান হাদির হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রতিটি ন্যায় ও সামাজিক উন্নয়নের বিষয় নিয়ে কাজ শুরু করব।

আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ইউজিসিতে ‘জয় বাংলা’ স্লোগান, কর্মীকে অব্যাহতি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলমান আন্দোলনে ভয়ভীতির প্রতিবাদে মধ্যরাতে চুয়েট শিক্ষার্থীদ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান মুক্তাদিরের স্ট্রুডিওতে হামলার ঘটনায় আরও এক এজাহারভু…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬