সাবেক মন্ত্রীকে প্রার্থী করল এনসিপি, কঠিন চ্যালেঞ্জে বিএনপি

১০ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৭ PM
অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের

অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের © ফাইল ছবি

বিএনপি থেকে পদত্যাগ করে সিরাজগঞ্জ-৫ আসনে এনসিপির প্রার্থী হয়েছেন সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। জাতীয় পার্টির আমলের সাবেক এই পানিসম্পদ প্রতিমন্ত্রীকে বেলকুচি ও চৌহালী উপজেলা নিয়ে গঠিত আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী মেজর (অব.) মনজুর কাদেরের নাম ঘোষণা করেছে দলটি। এতে বিএনপি কঠিন চ্যালেঞ্জে পড়বে বলে মনে করছেন অনেকেই।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন সারা দেশের ১২৫ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে সিরাজগঞ্জের চারটি আসনের প্রার্থীদের দাম ঘোষণা করা হয়। প্রার্থীরা হলেন সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), সিরাজগঞ্জ-৫ আসনে মনজুর কাদের ও সিরাজগঞ্জ-৬ আসনে এস এম সাইফ মোস্তাফিজ।

জানা গেছে, মনজুর কাদের ২০০১ সালে সাবেক সিরাজগঞ্জ-৬ (চৌহালী ও শাহজাদপুরের একাংশ) আসনে বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন। ওই আসনটি বিলুপ্ত হওয়ার পর ২০০৮ সালে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসন থেকে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটের প্রার্থী হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের কাছে মাত্র ২৫৫ ভোটে পরাজিত হন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ধানের শীষ প্রতীকের দাবিদার ছিলেন মনজুর কাদের। তবে শেষ পর্যন্ত বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিমকে মনোনয়ন দেয় দলটি।

মনোনয়নবঞ্চিত হয়েও নির্বাচনের প্রস্তুতি নিতে থাকেন মঞ্জুর কাদের সমর্থকরা। অবশেষে বিএনপির এই নেতাকে মনোনয়ন দিল এনসিপি।

ট্যাগ: বিএনপি
মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9