আপৎকালীন ড. ইউনূসেই আস্থা: আসিফ আকবর 

২৫ মে ২০২৫, ০৪:৪১ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
আসিফ আকবর

আসিফ আকবর © ফাইল ফটো

দেশের সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে সরব জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ ইস্যুতে কথা বলেছেন এই শিল্পী, জানিয়েছেন তার মতামত। আপৎকালীন সময়ে ড. ইউনূসের প্রতি তার আস্থার কথা জানিয়েছেন তিনি।

রবিবার (২৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের মতামত তুলে ধরেছেন শিল্পী আসিফ আকবর। 

সম্প্রতি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোয় ছাত্র উপদেষ্টা ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেছেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আহমেদ। আসিফ মাহমুদের সঙ্গে এই নেতার হাত মেলানোর একটি ছবি শেয়ার করেছেন আসিফ আকবর। যেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজকেও দেখা গেছে।

আরও পড়ুন: মানবিক করিডর ও বন্দরে ‘না’ জামায়াত আমিরের

তিন গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি শেয়ার করে আসিফ আকবার তার পোস্টে লিখেছেন, ‘অধ্যাপক আলী রীয়াজ স্যার, সম্মানিত প্রধান সংবিধান সংস্কার কমিশন। সুদর্শন এবং অভিজ্ঞ জাতীয়তাবাদী রাজনৈতিক সালাহউদ্দীন আহমেদ ভাই। মহান জুলাই বিপ্লবের অন্যতম নায়ক, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তরুণ তুর্কি। ছবিটা ইতিবাচক মনে হলো, চোখের শান্তি।’

আসিফ আকবর আরও লিখেছেন, ‘দেশের এই আপৎকালীন সময়ে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহম্মদ ইউনূস স্যারেই আস্থা। সামনে আছে অপার ভবিষ্যৎ এবং সম্ভাবনা। সব দেশপ্রেম অবশ্যই এক মোহনায় মিলবে, নতুন বাংলাদেশের স্বপ্ন বৃথা যেতে দেয়া যাবে না, জুলাই বিপ্লব ব্যর্থ হবে না।’

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950