সাম্য হত্যাকাণ্ড: ঢাবি প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৪ মে ২০২৫, ০৩:১৫ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:২৯ PM
ঢাবির সিনেট ভবন

ঢাবির সিনেট ভবন © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ বুধবার (১৪ মে) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বসা এই বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভিসি, প্রো-ভিসি, প্রক্টরসহ সংশ্লিষ্টরা উপস্থিত রয়েছেন। অন্যদিকে, সরকারের পক্ষ থেকে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন বলে জানা গেছে।

জানা গেছে, এই বৈঠকে সাম্য হত্যাকাণ্ড ও তার পরবর্তী বিষয়ে নিয়ে নিয়ে আলোচনা হবে। পরে বৈঠক শেষে গণমাধ্যমের সামনে ব্রিফ করার কথা রয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদের।

ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬