শেষ মুহূর্তে বাতিল আতিফ আসলামের কনসার্ট

১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ AM
আতিফ আসলাম

আতিফ আসলাম © সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি জানান তিনি।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় বাংলাদেশি ভক্তবৃন্দ। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১৩ই ডিসেম্বর ঢাকায় আয়োজিত কনসার্টে আমরা গান পরিবেশন করতে পারছি না। কনসার্টের আয়োজক এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত ও নিষ্পত্তি করতে পারেননি।’

জানা গেছে, এ কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান, ফিডারসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের। আতিফের কনসার্ট থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করার কথা ছিল।

বিপিসির অঙ্গ প্রতিষ্ঠানে ৬ পদে চাকরি, আবেদন ৭ অক্টোবর থেকে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রায় ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান…
  • ০৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা যাচ্ছে
  • ০৫ অক্টোবর ২০২৬
অনলাইনে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন কীভাবে, জেনে নিন ৫ উ…
  • ০৫ অক্টোবর ২০২৬
কিশোরীকে আটকে রেখে ৪ দিন ধরে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার দুই
  • ০৫ অক্টোবর ২০২৬
ভোল পাল্টে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার মনোনয়ন পেলেন অভিনেত…
  • ০৫ অক্টোবর ২০২৬