যার নেওয়ার কথা, তিনি তো নাই, আইয়ুব বাচ্চুর একুশে পদক নিয়ে যে মন্তব্য করলেন স্ত্রী

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ PM
আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার চন্দনা

আইয়ুব বাচ্চু ও ফেরদৌস আক্তার চন্দনা © টিডিসি সম্পাদিত

বাংলা রকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক পাচ্ছেন কিংবদন্তি সংগীতশিল্পী ও ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু। মৃত্যুর সাত বছর পর দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পাওয়ার ঘোষণায় আবেগাপ্লুত হয়ে পড়েন তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) একুশে পদকের জন্য আইয়ুব বাচ্চু, অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, সাংবাদিক শফিক রেহমানসহ মোট ১০ জনের নাম মনোনীত হওয়ার তথ্য প্রকাশের পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান চন্দনা। 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, খবরটা শোনার পর আমার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কারণ যার নেওয়ার কথা, তিনি তো আর নেই। এই সম্মাননা আইয়ুব বাচ্চুর সংগীত জীবনের প্রতি রাষ্ট্রীয় স্বীকৃতি হলেও তাকে ছাড়া এই আনন্দ অসম্পূর্ণ।

চন্দনা বলেন, শিল্পীরা নিজের হাতে সম্মাননাটা নিতে পারলে সবচেয়ে বেশি খুশি হন। বাচ্চু হয়তো দুর্ভাগা মানুষ, তাই সেটা পাননি। তবে মৃত্যুর পর হলেও তাকে সম্মানিত করায় সরকারকে অনেক ধন্যবাদ।’ জীবদ্দশায় রাষ্ট্রীয় স্বীকৃতি নিয়ে আইয়ুব বাচ্চুর কিছু আক্ষেপ ছিল এ কথাও স্বীকার করেন চন্দনা। তবে সে প্রসঙ্গে আর বিস্তারিত কথা বলতে চাননি তিনি।

তিনি আরও বলেন, একটি পদক একজন শিল্পীকে আরো দুই কদম এগিয়ে দেয়। ওরও আক্ষেপ ছিল, মাঝে মাঝে এসব নিয়ে বলত। কিন্তু এখন সেসব নিয়ে কথা বলতে চাই না। চলে যাওয়ার পর হলেও পেয়েছে অনেকে তো সেটুকুও পায় না।

নেপাালে ১০ বাংলাদেশি নাগরিক আটক 
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তেল পরিবহন রুটের কৌশলগত দ্বীপ দখল হুতিদের
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9