হাদির স্মৃতি ও চেতনা নিয়ে নতুন গান ‘কোটি হাদির ডাক’ প্রকাশ (ভিডিও)

২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:০৭ PM
গানের পোস্টার

গানের পোস্টার © সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদির স্মৃতি ও বিপ্লবী চেতনাকে ধারণ করে ‘কোটি হাদির ডাক’ শিরোনামে প্রকাশিত হলো নতুন একটি গান। এই গান দিয়ে দীর্ঘ বিরতির পর সংগীতে ফিরলেন শিল্পী মুনাইম বিল্লাহ। তার কণ্ঠে নতুন গানটি মুক্তির সঙ্গে সঙ্গেই আলোচনায় এসেছে।

‘মেহেরবান’ খ্যাত জনপ্রিয় শিল্পী মুনাইম বিল্লাহ আজ সোমবার (২২ ডিসেম্বর) তার নিজস্ব অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করেন।

নতুন গানটি প্রসঙ্গে মুনাইম বিল্লাহ বলেন, দীর্ঘ বিরতির পর সংগীতে ফেরা আমার জন্য ভীষণ আবেগের। ‘কোটি হাদির ডাক’ শুধু একটি গান নয়, এটি একটি ইতিহাস, একটি বিপ্লবের প্রতিধ্বনি। শহিদ শরিফ ওসমান হাদি ভাইয়ের যে চেতনা, যে সাহস এই গান তারই স্বীকৃতি। এটি আমাদের সার্বভৌমত্ব ও সংগ্রামের সঙ্গে একাত্ম হওয়ার একটি প্রকাশ।

তিনি আরও বলেন, এই গান শুধু বিপ্লবী মানুষদের নয়, সাধারণ মানুষের মনেও গভীর প্রভাব ফেলবে এবং হাদি ভাইকে চিরকাল স্মরণীয় করে রাখবে।

‘কোটি হাদির ডাক’ গানটির কথা লিখেছেন কবি জিয়া হক। সুর করেছেন আলোচিত শিল্পী আবু উবায়দা। সাউন্ড ও মিক্স মাস্টারিং করেছেন শরিফ মাহমুদ। গানটি নিয়ে আশাবাদী কবি জিয়া হক বলেন, এটি গতানুগতিক ধারার বাইরে একটি সংগীত। কথা, সুর ও কণ্ঠ মিলিয়ে পূর্ণাঙ্গ একটি কাজ। আমার বিশ্বাস, ‘হাদি তুই ফিরে আয় গানের মতো এই গানটিও শ্রোতাদের মাঝে দ্রুত ছড়িয়ে পড়বে।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬