ঢাকা বিশ্ববিদ্যালয়

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ

৩১ জানুয়ারি ২০২৬, ০৩:০৪ AM
আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ

আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ © সংগৃহীত

গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় আনসার ব্যাটালিয়ন অফিস কমপাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ১০টার দিকে ২বিএন সদর দপ্তরের ডাইনিং বিল্ডিং ও মডেল বিল্ডিংয়ের মধ্যবর্তী ফাঁকা স্থানে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে। বিস্ফোরণে ভয়ঙ্কর শব্দ হলেও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আনসার ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাসকিন আরা বলেন, বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগের কিছু নেই।

উল্লেখ্য, এটি গত পাঁচ দিনের মধ্যে গোপালগঞ্জে ঘটানো তৃতীয় ককটেল বিস্ফোরণ। এর আগে ২৬ জানুয়ারী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে এবং ২৮ জানুয়ারী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের বাসভবন কমপাউন্ডে ককটেল বিস্ফোরণ ঘটেছিল। নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

১ লাখ ফলোয়ারের বাইরে আর কোনো ফেসবুক পেজ নেই মাউশির, বাকি স…
  • ০৪ অক্টোবর ২০২৬
এবছর শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে এগিয়ে যারা
  • ০৪ অক্টোবর ২০২৬
বারবিকিউ পার্টিতে ‘ঝাক্কাস’ পান করে তরুণের মৃত্যু, অসুস্থ ৪
  • ০৪ অক্টোবর ২০২৬
একই বছরে ২ হজ ও ৩ ঈদ, বিরল ঘটনার সাক্ষী হবে মুসলিম বিশ্ব
  • ০৪ অক্টোবর ২০২৬
যে সরকারের আমলে জনগণ নিরাপদে ঘুমাতে পারে না, সে সরকার দরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
​বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ঘোষণা শুরু কাল, নোবেল…
  • ০৪ অক্টোবর ২০২৬