আসন সমঝোতা ইস্যুতে গণ অধিকার পরিষদের তিন নেতার পদত্যাগ

২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ PM
গণ অধিকার পরিষদের লোগো

গণ অধিকার পরিষদের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করায় ক্ষোভে দল থেকে পদত্যাগ করেছেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতিসহ শীর্ষ তিন নেতা। তারা হলেন, উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি জাহিদুর রহমান খান দুলাল, সাধারণ সম্পাদক হোসাইন মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দলের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুমন কবিরের নিকট তারা অব্যাহতি প্রদান করেন।

এরপর সভাপতি জাহিদুর রহমান খান তার ফেসবুক পোস্টে লেখেন, ‘তৃণমূলকে উপেক্ষা করে দলের আকাঙ্ক্ষাকে ধারণ না করায় এবং আমার রবের সন্তুষ্টির জন্য গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিলাম। সম্মান দেবার মালিক আল্লাহ।’

পদত্যাগের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাহিদুর রহমান খান।

জানা গেছে, গণঅধিকার পরিষদে যোগদানের আগে জাহিদুর রহমান উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকার মতিঝিল থানা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরের আর্দশে অনুপ্রাণিত হয়ে ২০২২ সালে তিনি গণঅধিকার পরিষদে যোগদান করেন। তার নেতৃত্বেই এলাকায় গণঅধিকার পরিষদের রাজনীতি শুরু হয়। পরে ২০২৪ সালে তিনি উপজেলা গণধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হন।

এ বিষয়ে জাহিদুর রহমান খান দুলাল বলেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা করার কারণেই তারা গণঅধিকার পরিষদ থেকে অব্যাহতি নিয়েছেন। তবে দল যদি বিএনপি জোট থেকে বের হয়ে আসতে পারে তবে পুনরায় তারা দলে ফিরবেন।

চুয়েটের সাবেক উপাচার্য ড. সায়েমের পক্ষে ১২ আন্তর্জাতিক বিশ্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলা হাসপাতালে নতুন তত্ত্বাবধায়ক
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে ফের সভা, সময় জানাল মন্ত্রণালয়
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ই…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাটে শাক-সবজি বিক্রি করা ছেলেটা আজ সিভিল জজ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬