বিএনপির চাওয়া অনুযায়ী সব সহযোগিতাই করা হচ্ছে: প্রেস সচিব

২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ PM
শফিকুল আলম

শফিকুল আলম © সংগৃহীত

বিএনপির চাওয়া অনুযায়ী সব সহযোগিতাই করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিষ্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছাবিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রাণী গির্জায় যান তিনি। সেখানে এ কথা জানান প্রেস সচিব। 

তারেক রহমানের নিরাপত্তাসংক্রান্ত প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা বিএনপি দেখছে। বিএনপি যে ধরনের সহযোগিতা সরকারের কাছে চাচ্ছে, সব সহযোগিতাই করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। তারেক রহমানের আগমনে তা পূরণ হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে প্রেস সচিব বলেন, তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা। তার দেশে আসার প্রভাব হবে খুবই ইতিবাচক।

সামনে বড় নির্বাচন—এ কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, দেশ একটা ‘ডেমোক্রেটিক ট্রানজিশনে’ (গণতান্ত্রিক উত্তরণে) আছে। তারেক রহমানের দেশে আসার পর এই ট্রানজিশন আরও স্মুথ হবে।

প্রসঙ্গত, ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে আসে সকাল ৯টা ৫৬ মিনিটে। সিলেটে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

চাঁদাবাজি, দখলের অভিযোগে-বিতর্কে বিব্রত বিএনপি ও সরকার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎পুলিশ ভেরিফিকেশনের নামে দলীয়করণের প্রতিবাদে জবিতে ছাত্রশক্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
যবিপ্রবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে চালু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ইবির ছাত্রী হলে নারী প্রভোস্ট চান আবাসিক শিক্ষার্থীরা
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬