জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর—রোজা রাখা নিয়ে আলোচনা (ভিডিও)

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২১ PM
জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময়

জুমার নামাজে গিয়ে শিশুদের সঙ্গে কুশল বিনিময় © সংগৃহীত

আপনি রোজা রাখেন—প্রধানমন্ত্রী তারেক রহমানকে এমন প্রশ্ন করেছে শিশুরা। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কুশল বিনিময়কালে প্রধানমন্ত্রীকে এমন প্রশ্ন করে তারা। এ সময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

কুশল বিনিময়কালে এক শিশু প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রশ্ন করে, ‘আপনি রোজা রাখেন?’ তখন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরে বলেন, ‘আমি তো রোজা রাখি।’

এ সময় আরেক শিশু তারেক রহমানকে বলে, ‘আঙ্কেল আমি সব রোজা রাখি।’ তখন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, ‘ভেরি গুড’।

শিশুদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী সবার সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিশুরাও প্রধানমন্ত্রীর সান্নিধ্যে অনেক আনন্দ বোধ করে।

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage