দেড় দশকের দলীয়করণে নিরপেক্ষতা হারিয়েছে জনপ্রশাসন: ইসমাইল জবিউল্লাহ

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ PM
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ © টিডিসি ফটো

গত দেড় দশকের বেশি সময় ধরে জনপ্রশাসনে দলীয়করণের ফলে প্রশাসন তার নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, দেশের প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করে একটি দক্ষ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক প্রশাসন গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর সার্কিট হাউস-এ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এই প্রথম নিজ জেলা লক্ষ্মীপুরে আসেন তিনি।

উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই একটি সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছেন। ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই ঘোষণার বাস্তবায়নে তিনি একটি প্রতিষ্ঠানের সিইও’র মতো প্রতিটি বিষয় খুঁটিনাটি পর্যবেক্ষণ করছেন এবং সে অনুযায়ী কাজ এগিয়ে নিচ্ছেন। বিশ্বপরিসরে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, গত দেড় দশকে জনপ্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। এতে প্রশাসন নিরপেক্ষতা ও দক্ষতা হারিয়েছে। দেশের সর্বস্তরে ধ্বস নেমেছে, প্রশাসনও এর বাইরে নয়।
 তিনি জানান, প্রধানমন্ত্রীর নীতিমালা অনুযায়ী জনগণের সেবক হিসেবে কাজ করবে—এমন একটি জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে।

এদিন লক্ষ্মীপুর সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ প্রমুখ।

ট্যাগ: বিএনপি
সরকারি স্কুলের ৪ শিক্ষককে অব্যাহতি দিল মন্ত্রণালয়
  • ২৯ আগস্ট ২০২৬
দুই বছরের ক্যানসারযুদ্ধ শেষে জন্মদিনেই জীবনপ্রদীপ নিভল মাভা…
  • ২৯ আগস্ট ২০২৬
খেলাধুলার সময় আঘাত পেলে যে ভুলগুলো করবেন না, জানালেন চিকিৎসক
  • ২৯ আগস্ট ২০২৬
বন্যায় ভেসে এলো টাকার সিন্দুক, খুলতেই মিলল ৯২ লাখ রুপি!
  • ২৯ আগস্ট ২০২৬
ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে বক্তব্যে ‘ভুল বোঝা‌বু‌ঝি’, দুঃখ…
  • ২৯ আগস্ট ২০২৬
বন্দুক হাতে ‘মহড়া’, ভাইরাল সেই দুই তরুণ আটক
  • ২৯ আগস্ট ২০২৬