প্রধানমন্ত্রীর পাশেই বাসা বরাদ্দ পাচ্ছেন ডা. শফিক, উঠবেন কি?

২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩২ PM
বিরোধীদলীয় নেতার বাসভবনের (বামে) ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা

বিরোধীদলীয় নেতার বাসভবনের (বামে) ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা © টিডিসি সম্পাদিত

রাজধানীর মিন্টো রোডে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের পাশেই ঐতিহাসিক ২৯ নম্বর বাড়ি রাজনৈতিক অঙ্গনে ‘লাল বাড়ি’ নামে পরিচিত আবারও সচল হতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমানের নামে বাসভবনটি বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় জরাজীর্ণ হয়ে পড়া ভবনটির মেরামত, সংস্কার ও আনুষঙ্গিক কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ব্রিটিশ আমলে প্রায় আড়াই একর জমির ওপর নির্মিত দোতলা লাল রঙের এই ভবনটি দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা এখানে বসবাস শুরু করেন। পরে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়া এই বাসভবন থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন। সে সময় বাড়িটি রাজনৈতিক তৎপরতায় সরগরম থাকত।

২০০১ সালের পর প্রায় ২৫ বছর কোনো বিরোধীদলীয় নেতা সেখানে ওঠেননি। বিভিন্ন সময়ে জাতীয় পার্টির নেতারা বাসভবনটি বরাদ্দ চাইলেও তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও বরাদ্দ প্রক্রিয়া শুরু হলেও রাজনৈতিক পটপরিবর্তনের কারণে তা কার্যকর হয়নি।

নিরাপত্তার বিবেচনায় মিন্টো রোডের এই বাড়িটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। বাংলোর পশ্চিম পাশে প্রধান নির্বাচন কমিশনার, বিটিসিএল চেয়ারম্যান ও একজন বিচারপতির বাসভবন রয়েছে। পাশেই রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’, যেখানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস অবস্থান করছেন। 

পূর্ব পাশে রয়েছে ডিএমপি পুলিশ কমিশনার ও একজন বিচারপতির বাসভবন। উত্তরে মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা বিভাগীয় কমিশনার, ডিএমপি কমিশনার এবং ঢাকা জেলা প্রশাসকের বাসভবন অবস্থিত। অল্প দূরত্বে রয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগের কার্যালয়।

গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, সংস্কারকাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। রঙের কাজ ও অবকাঠামোগত কিছু উন্নয়ন এখনো চলমান রয়েছে। পুরোপুরি বাসযোগ্য করতে আরও এক থেকে দেড় মাস সময় লাগতে পারে।

তবে ডা. শফিকুর রহমান কবে নাগাদ সেখানে উঠবেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদ সচিবালয় বা সরকার নিয়ম অনুসারেই বিরোধীদলীয় নেতার জন্য ২৯ মিন্টো রোডের বাড়ি বরাদ্দ দিয়েছেন। ওই বাড়িতে তিনি উঠবেন কিনা বা উঠলে কবে নাগাদ উঠবেন তা এখনো ঠিক হয়নি। এ ব্যাপারে দলের কোনো ফোরামে এখন পর্যন্ত আলোচনা হয়নি।

তিনি বলেন, সংসদ তো এখনো বসেনি। অধিবেশন শুরু হোক, তখন আমরা দলীয় নীতিনির্ধারণী ফোরামে আলোচনা করে জানাব।

ভেঙে যাচ্ছে আর্জেন্টিনার কোচিং প্যানেল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চাঁদ দেখা কমিটির সভা কাল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিতে সময় বাড়ানোর চিন্তা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
২২ দিন ধরে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রী ‘আটক’, পুলিশের কাছে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9