সরছেন না নুরের প্রতিদ্বন্দ্বী মামুন, তারেক রহমানকে জানিয়েছিলেন ২০২৪ সালেই

১৪ জানুয়ারি ২০২৬, ০১:০৮ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬, ০১:১৪ PM
হাসান মামুন এবং তারেক রহমান

হাসান মামুন এবং তারেক রহমান © সংগৃহীত ও সম্পাদিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে আসন সমঝোতা করা দল গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুরের পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনটি ছেড়ে দিয়েছে বিএনপি। এ আসনে বিএনপি কোনো প্রার্থী না দিলেও হাসান মামুন নামে দলটির এক নেতা বিদ্রোহী হয়ে উঠেছেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। যার কারণে তাকে বহিষ্কারও করেছে বিএনপি।

বহিষ্কারের পরও হাসান মামুন হাল ছাড়ছেন না। ভিপি নুরের প্রতিদ্বন্দ্বী হয়ে এ আসনে লড়বেনই। তার এ আগ্রহের বিষয়টি তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ২০২৪ সালেই জানিয়েছিলেন বলে জানিয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ বিষয়ে জানিয়ে মুখ খুলেছেন।

ফেসবুকে হাসান মামুন লিখেছেন, আলহামদুলিল্লাহ- ২০২৪ সালের অক্টোবর মাসেই আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলে এসেছি- বিএনপির মনোনয়ন না পেলে দল থেকে পদত্যাগ করে, আমি স্বতন্ত্র নির্বাচন করব।

তিনি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে আপনি আমাকে দল থেকে বহিষ্কার করতে পারেন। আপনার সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল।

এর আগে, গত ৩১ ডিসেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় জাতীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী হাসান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়া সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি। তাই দলকে শক্তিশালী ও শৃঙ্খলাবদ্ধ রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেন বিএনপির প্রভাবশালী নেতা হাসান মামুন। তার এই সিদ্ধান্ত ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

 

 

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9