রাশেদ খাঁনের গণঅধিকার ছাড়ার কারণ জানালেন নুর

২৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ PM
নুরুল হক নুর ও রাশেদ খাঁন

নুরুল হক নুর ও রাশেদ খাঁন © সংগৃহীত

নির্বাচনী কৌশলের অংশ হিসেবে রাশেদ খাঁন গণঅধিকারের সাধারণ সম্পাদকের পদ ছাড়ছেন বলে জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন তিনি। নির্বাচনে জয়লাভের জন্য ধানের শীষের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে রাশেদ খাঁন বিএনপির প্রাথমিক সদস্যপদ নিবেন বলেও উল্লেখ করেছেন নুর। বলেছেন, কৌশলের জন্য দল থেকে তাকে এই অনুমতি দেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি-গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২ টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনের এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সে সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছিল যে ফ্যাসিবাদ পতন পরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্র সংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা যুগপৎ আন্দোলন করছি, তারা একসাথে নির্বাচন এবং একসাথে আগামীতে জাতীয় সরকার করব।

যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে— সেই ক্ষেত্রে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপিওর (গণপ্রতিনিধিত্ব আইন) বিধান অনুযায়ী জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়, স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয় লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরিকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে বিএনপির প্রাথমিক সদস্য পদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে।

তিনি বলেন, যেহেতু আমরা একসাথে সরকারও করব, আন্দোলন করেছি, আন্দোলন পরবর্তী গণঅভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ-আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি, সেক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করছে, সেখানে নির্বাচনের জয়লাভের কৌশলের জন্য আমরা তাকে দল থেকে এটা অনুমতি দিয়েছি তিনি ধানের শীষে নির্বাচন করবে এবং গণঅধিকার পরিষদের পদ থেকে রিজাইন করবে। আমরা খুব শীঘ্রই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।

কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
রাজধানীতে এক দিনের ব্যবধানে ফের বাসে আগুন
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950