রাশেদ খানের পুরোনো ছবি সম্পাদনা করে ছড়িয়ে ‘অপপ্রচার’

১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ AM , আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ AM
রাশেদ খান (বামে) ও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি

রাশেদ খান (বামে) ও ফেসবুকে ছড়িয়ে পড়া ছবি © টিডিসি সম্পাদিত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দাবি করা হচ্ছে তাকে আটক করা হয়েছে। ছবিতে রাশেদের প্যান্ট-শার্টে কাঁদামাটি লেগে থাকতে দেখা গেছে। ছবিটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে।

এই মুহূর্তে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগ করছেন জানিয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, ২০২২ সালে তৎকালীন সময়ে দলের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন জেল থেকে ছাড়া পাওয়ার পর তাকে দেখতে নেত্রকোনায় যায় নেতাকর্মীরা। তখন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমি তখন কাঁদার মধ্যে পড়ে যাই। এই ছবিকে এখন কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এআই দিয়ে সম্পাদনা করে প্রচার করছে।

সম্মানহানি করার জন্য কিছু লোক এই কাজ করছেন দাবি করে রাশেদ বলেন, অনেকে বলছেন আমাকে গ্রেপ্তার করা হয়েছে। যদি গ্রেপ্তার করা হতো তাহলে তো আমি এভাবে গণসংযোগ করতে পারতাম না। আমি জনগণের সাথেই আছি।

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950