মানবিক করিডর ও বন্দরে ‘না’ জামায়াত আমিরের

২৫ মে ২০২৫, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ মে ২০২৫, ১১:৪৯ AM
কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ডা: শফিকুর রহমান

কুলাউড়ায় চা শ্রমিকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় ডা: শফিকুর রহমান © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, মানবিক করিডর- ‘না’, বন্দর-‘না’। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোন কিছুতেই ‘হ্যাঁ’ বলবো না। দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই আমাদের ‘না’।

রবিবার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করিডোর প্রদানের বিষয়ে জামায়াত আমির বলেন, যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে পার্লামেন্টে বসে করতে হবে। আর এখন করিডরের বিষয়ে কোন সিদ্ধান্ত নিতে হলে, সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে করতে হবে। 

আরও পড়ুন: নজরুলের সাহিত্যকর্ম অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শেখায়: ঢাবি উপাচার্য

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দিবে। কেউ বলবেনা তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে। 

এছাড়া, মতবিনিময় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো: ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার সাহেদ আলী এবং সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

এদিন, কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে আরও অন্তত ৫টি সভায় জামায়াত আমির ডা: শফিকুর রহমানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

 

 

দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬