স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত সর্বোচ্চ দায়িত্ব নেবে: নায়েবে আমীর

১০ মে ২০২৫, ০৮:৫৪ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৮:৫৪ AM
বক্তব্য দিচ্ছেন নায়েবে আমীর ডা. তাহের

বক্তব্য দিচ্ছেন নায়েবে আমীর ডা. তাহের © টিডিসি ফটো

‘৬ দফার সোনার বাংলা এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি’— এমন মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘আমরা সবুজ বাংলার ২০ দফার প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু সেটি মানা হয়নি। এখন নতুন করে চাঁদাবাজির রাজনীতি শুরু হয়েছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় সর্বোচ্চ কাজ করবে।’

আজ শনিবার (১০ মে) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শহীদ সামাদ স্মৃতি ময়দানে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

“আল্লাহর দ্বীন চাই, সংবিধানে দ্বীন চাই”— এই স্লোগানে দিনব্যাপী আয়োজিত সম্মেলনে ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা ও সংগঠনের ভবিষ্যৎ পথরেখা তুলে ধরেন দলীয় নেতারা। তারা বলেন, দেশে একটি কল্যাণকামী ইসলামভিত্তিক রাষ্ট্র গঠনে জনসম্পৃক্ত আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনের দিনব্যাপী কর্মসূচিতে সকাল ৮টায় নারীদের জন্য এবং বিকেল ৪টায় পুরুষদের জন্য পৃথক অধিবেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চলের জোনাল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মাওলানা আজিজুর রহমান এবং সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। সম্মেলনের সভাপতিত্ব করেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওয়াহাব সিদ্দিকী।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে সংগঠনের প্রত্যেক কর্মীকে ইসলামী আদর্শ ও মূল্যবোধে দৃঢ় থাকার আহ্বান জানান। তারা বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ও একনিষ্ঠতার মধ্য দিয়েই সমাজ পরিবর্তনের পথ সুগম হবে।

আয়োজকরা জানান, দীর্ঘ ১৪ বছর পর অনুষ্ঠিত এই সম্মেলনের মাধ্যমে কর্মীদের মাঝে আদর্শিক চেতনা ও সাংগঠনিক বার্তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের বিপুল উপস্থিতিতে পুরো সম্মেলনস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

ট্যাগ: জামায়াত
ঢাবির মেয়েদের হলে প্রবেশের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত
  • ৩১ আগস্ট ২০২৬
আপনি কি ভিসি-প্রোভিসির চেয়েও বড়?—কর্মীকে সিট না দেওয়ায় প্…
  • ৩১ আগস্ট ২০২৬
বাবা স্বপ্ন দেখতেন বিসিএস ক্যাডার হবো, এখন অনেক বিসিএস ক্যা…
  • ৩১ আগস্ট ২০২৬
গবেষণায় বিশেষ অবদানের জন্য স্টেট ইউনিভার্সিটির ১৭ শিক্ষককে …
  • ৩১ আগস্ট ২০২৬
কারিগরি শিক্ষা অধিদপ্তরে চাকরি, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ৩১ আগস্ট ২০২৬
মেসির অবসরের পর যা বলল আর্জেন্টিনা ফুটবল
  • ৩১ আগস্ট ২০২৬