রমনা পার্কের মত সোহরাওয়ার্দী উদ্যান পরিচালিত হবে: আসিফ মাহমুদ

১৪ মে ২০২৫, ০৬:৩৪ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০২:১২ AM
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া © সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানকে রমনা পার্কের মত করে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, সেখানে পর্যাপ্ত পরিমানে লাইট ও সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। উদ্যানকে রমনা পার্কের মত করে পরিচালনা করা হবে। বিশ্ববিদ্যালয় থেকেও এ ব্যপারে কী কী করা যেতে পারে পরামর্শ নেওয়া হবে। 

আজ বুধবার (১৪ মে) বিকেলে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন আসিফ মাহমুদ। 

তিনি আরও বলেন, আগামীকাল থেকে উদ্যানে রেগুলার রেইড শুরু হবে। রাজু ভাস্কর্যের পেছনে উদ্যানের যে গেটটি রয়েছে তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। 

আসিফ মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটের এখানে যেসব দোকান রয়েছে তা স্থায়ীভাবে উচ্ছেদ করা হবে। গণপূর্ত মন্ত্রণালয় থেকে এটা মনিটরিং করার জন্য একটি কমিটি গঠন করা হবে। 

উপদেষ্টা জানান, উদ্যানের এক্সেসও কন্ট্রোল করা হবে অর্থাৎ আমরা দেখতে পাই রাতের বেলা এধরনের ঘটনা দেখা যায় বেশি তাই রাত ৮টা বা সাড়ে ৮টার পর থেকে প্রবেশ নিষিদ্ধ থাকবে বলে পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ এবং আনসারের মাধ্যমে এটি নিশ্চিত করা হবে।  

সরকার একটা ঋণ খেলাপি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করতে যাচ্ছ…
  • ০৪ অক্টোবর ২০২৬
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে …
  • ০৪ অক্টোবর ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই কিশোরের জামিন নাকচ, বিচারক বললেন, ‘সমাজের জন্য নেগেটিভ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা, কারণ খুঁজতে বিশেষ মূল্যায়ন কমিটি
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬