পটুয়াখালী মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. এফ এম আতিকুর রহমান

২০ জুন ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৫:৩৭ PM
অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমান

অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমান © সংগৃহীত

পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমানকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন)  স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৫ জুনের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।

বিদেশে স্কলারশিপ: আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন
  • ১৯ আগস্ট ২০২৬
তিন জেলার ডিসি প্রত্যাহার করল সরকার
  • ১৯ আগস্ট ২০২৬
গোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নতুন নেতৃত্বে তাওহীদ ও তাওহিদুল
  • ১৯ আগস্ট ২০২৬
৪০ লাখ বছরে মানুষের মস্তিষ্ক বেড়েছে ৫ গুণ, নেপথ্যে কী কারণ?
  • ১৯ আগস্ট ২০২৬
মারা গেছেন আওয়ামী লীগের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী
  • ১৯ আগস্ট ২০২৬
৬৪ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ আগস্ট ২০২৬