মেডিকেল ভর্তি প্রশ্নফাঁস কাণ্ডে ডা. সোলায়মান ওএসডি

১৭ জুন ২০২৬, ০৪:৪০ PM
অভিযুক্ত মো. সোলায়মান হোসেন মেহেদী

অভিযুক্ত মো. সোলায়মান হোসেন মেহেদী © সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় বিতর্কিত চিকিৎসক দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মো. সোলায়মান হোসেন মেহেদীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। এতে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদীকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

আরও উল্লেখ করা হয়, বদলি বা পদায়নকৃত এই কর্মকর্তাকে আগামী ১৭ জুনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ১৮ জুন থেকে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন। 

এর আগে ২০২৪ সালের জানুয়ারিতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ডা. সোলায়মান হোসেন মেহেদীকে জয়পুরহাট থেকে কুষ্টিয়ায় শাস্তিমূলক বদলি করা হয়। পরে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও অন্তর্বর্তী সরকার গঠনের পর তদবিরের মাধ্যমে তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পদায়ন নেন।

পেছাচ্ছে না কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
কোন ইউনিয়নে কবে ভোট, ঘোষণার তারিখ জানাল ইসি
  • ১১ নভেম্বর ২০২৬
যুবদলের দু'পক্ষের সংঘর্ষে প্রকাশ্যে গুলিবর্ষণ
  • ১১ নভেম্বর ২০২৬
শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছ…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
  • ১১ নভেম্বর ২০২৬
এনএসইউতে মাইক্রোবায়োলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন, ২০ বছর…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950