৪ ম্যাটস-আইএইচটিকে রূপান্তর করা হচ্ছে মেডিকেলের আরএফএসটি সেন্টারে

১২ জুন ২০২৬, ০৮:৪২ PM
ম্যাটস

ম্যাটস © সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকার বরাদ্দ দিয়েছে সরকার। এর মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৩ কোটি ৪৬ লক্ষ ৫৮ হাজার ৩০০ টাকা বরাদ্দ রয়েছে। এই বাজেটের আওতায় আরও দক্ষ চিকিৎসক গঠনে নানা উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের জন্য আরএফএসটি সেন্টার।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই অর্থবছরের বাজেট থেকে গ্রামীণ পরিবেশে চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের কর্ম-অভিজ্ঞতা নিশ্চিতকরণে কমিউনিটি মেডিসিন শিক্ষার অন্যতম অংশ আরএফএসটি কার্যক্রমের জন্য নির্মাণ সম্পন্ন করা হবে। এ ছাড়া অব্যবহৃত আরও ৪টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিকে (আইএইচটি) আরএফএসটি সেন্টারে রূপান্তরের জন্য প্রকল্প প্রণয়ন করা হবে।

আরএফএসটি’র পূর্ণরূপ হলো— রেসিডেন্সিয়াল ফিল্ড সাইট ট্রেনিং বা আবাসিক ফিল্ড সাইট প্রশিক্ষণ। এটি কমিউনিটি বেজড মেডিকেল এডুকেশনের একটি অংশ, যার মাধ্যমে চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের জন্য গ্রামাঞ্চলে বা কমিউনিটি পর্যায়ে আবাসিক রেখে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬