খুমেবির তিন প্রফের রুটিন প্রকাশ

০৫ এপ্রিল ২০২৬, ০৫:২৯ PM
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজের নভেম্বর-২০২৫ এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রফেশনাল এমবিবিএস পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে জারি করা উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. নাছরিন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১০ মে প্রথম ও দ্বিতীয় পেশাগত লিখিত পরীক্ষা শুরু হবে। তৃতীয় প্রফ শুরু হবে পরদিন ১১ মে। প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুসারে বিভিন্ন প্রফেশনাল পরীক্ষার্থীদের বিষয়ভিত্তিক পরীক্ষা ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজসমূহকে জানিয়ে দেওয়া হবে। এছাড়া পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের সঠিকভাবে প্রস্তুতি গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আদ্-দীন ফার্মাসিউটিক্যাল…
  • ৩১ আগস্ট ২০২৬
আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
  • ৩১ আগস্ট ২০২৬
ঢাবির অধীন সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা স্থগিত
  • ৩১ আগস্ট ২০২৬
চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী গ্রেপ্তার
  • ৩১ আগস্ট ২০২৬
এনবিআরের ৫১ কর্মচারীকে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ পদে পদোন্ন…
  • ৩১ আগস্ট ২০২৬
চার ধাপে পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত, শুরুতেই বাড়তে পারে ৩০…
  • ৩১ আগস্ট ২০২৬