বেসরকারি মেডিকেলের ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ

০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫০ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫২ PM
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর © টিডিসি ছবি

২০২৫-২৬ শিক্ষাবর্ষের বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের প্রথম ঐচ্ছিক মাইগ্রেশনের ফল প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে অপেক্ষমান তালিকা থেকেও ভর্তির  সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামীকাল রবিবার (৫ এপ্রিল) থেকে ৮ এপ্রিল পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবেন এসব শিক্ষার্থী।

আজ শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটসমূহে ভর্তিরত শিক্ষার্থীরা দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য ইচ্ছুক হলে এবং মাইগ্রেশনপ্রাপ্ত ও অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীরা দ্বিতীয় ঐচ্ছিক মাইগ্রেশনের জন্য ইচ্ছুক হলে ভর্তির পর নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আগামী ৮ এপ্রিল বিকাল ৫টার মধ্যে টেলিটক বাংলাদেশের ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন।

এতে বলা হয়েছে, মাইগ্রেশনে সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগপূর্বক আগামী ৫ থেকে ৮ এপ্রিলের মধ্যে অবশ্যই মাইগ্রেশন প্রক্রিয়া অর্থাৎ বর্তমান ভর্তিকৃত কলেজ হতে মাইগ্রেশনকৃত কলেজে ভর্তির সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এ সময়ের মধ্যে মাইগ্রেশনপ্রাপ্ত শিক্ষার্থীদের কেউ ভর্তি হতে ব্যর্থ হলে উভয় কলেজ থেকে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে। ঐচ্ছিক মাইগ্রেশন প্রক্রিয়ায় কোনো শিক্ষার্থী মাইগ্রেশনের জন্য আবেদনকৃত কোনো কলেজে আসন বরাদ্ধ প্রাপ্ত হলে ওই শিক্ষার্থীকে পূর্বতন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটের কর্তৃপক্ষ ভর্তির সময় শিক্ষার্থী কর্তৃক দাখিলকৃত মূল সনদপত্র ও অন্যান্য দলিলাদির সাথে শিক্ষার্থী হতে গৃহীত ১ লক্ষ টাকা ফেরত প্রদান করবেন।

অপেক্ষমাণ তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের দপ্তরে যোগাযোগ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, ভর্তির শেষ তারিখ ৮ এপ্রিল অফিস চলাকালীন সময় পর্যন্ত। অধ্যক্ষ কর্তৃক গঠিত স্থানীয় ভর্তি কমিটি নির্বাচিত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল মূল সনদপত্র যাচাইপূর্বক অবশ্যই জমা রাখবেন। অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষ কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড ভর্তির পূর্বে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। এসব নিয়মাবলী সম্পাদনের পর যোগ্য প্রার্থীদেরকে সাময়িকভাবে ভর্তি করা হবে।

নির্দেশনায় বলা হয়েছে, অপেক্ষমান তালিকা থেকে নির্বাচিত শিক্ষার্থীদের অনলাইনে পুরণ করা আবেদন ফরমে প্রদত্ত ছবি ও প্রবেশপত্রের ছবি একই রূপ হতে হবে। অনলাইন আবেদনপত্রে উল্লিখিত তথ্যাদির স্বপক্ষে পরীক্ষার্থী কর্তৃক প্রমাণক প্রদানে ব্যর্থ হলে বা প্রদানকৃত তথ্য অসত্য বলে প্রতীয়মান হলে যে কোন সময় তার ভর্তি বাতিল করা হবে; এছাড়া ভর্তি পরবর্তী সময়ে যদি কোনো শিক্ষার্থীর দাখিলকৃত দলিলাদির মধ্যে ভুলত্রুটি পরিলক্ষিত হয়, তবে তার ভর্তি বাতিল হবে এবং উভয় ক্ষেত্রে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে হবে। কোনো অবস্থাতেই কোনো শিক্ষার্থী হতে সরকার কর্তৃক নির্ধারিত ফি-এর অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

ভর্তির জন্য প্রয়োজনীয় দলিলসমূহ
(ক) ২০২৫-২০২৬ খ্রি. শিক্ষাবর্ষের এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষায় প্রবেশপত্র
(খ) শিক্ষার্থীয় বর্ণিত এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার রেজাল্টের কপি
(গ) এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড
(ঘ) এসএসসি/সমমান ও এইচএসসি/ সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র
(ঙ) এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষা পাসের মূল সনদপত্র/প্রশংসা পত্র
(চ) এ লেভেল/ ও লেভেল পরীক্ষায় পাশকৃত প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত নম্বর সমতাকরণ পত্র
(ছ) নাগরিকত্বের সনদপত্র/জন্ম নিবন্ধন সনদের কপি
(জ) চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি

বিজ্ঞপ্তি দেখুন এখানে

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9