স্বাস্থ্য শিক্ষার সচিবের অতিরিক্ত দায়িত্বে সাইদুর রহমান

২৩ অক্টোবর ২০২৫, ০৭:২৪ PM
সচিব মো. সাইদুর রহমান

সচিব মো. সাইদুর রহমান © সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব পদে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২১ অক্টোবর মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে উপসচিব মোহাম্মদ রফিকুল হক সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. সাইদুর রহমানকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।

জানা গেছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুটি বিভাগকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এটি মূল অনুমোদন পেয়েছে বলেও এক অনুষ্ঠানে জানিয়েছেন সচিব মো. সাইদুর রহমান।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬
রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, যাত্রীসেবা বন্ধ
  • ১০ অক্টোবর ২০২৬
‘ফেল’ তকমায় যেন থমকে না যায় ভবিষ্যৎ, এসএসসি অনুত্তীর্ণদের প…
  • ১০ অক্টোবর ২০২৬
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২২…
  • ১০ অক্টোবর ২০২৬