৬ গরু কোরবানি দেবে তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখার ছাত্রশিবির, ক্যাম্পাসেই ঈদ উদযাপন

০৬ জুন ২০২৫, ০৬:০৫ PM , আপডেট: ০৯ জুন ২০২৫, ০১:০২ AM
তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা

তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা © ফাইল ফটো

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬টি গরু কোরবানি দেবে ইসলামী ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী শাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের দিন ৪টি এবং পরদিন আরও ২টি গরু কোরবানি করা হবে।

ছাত্রশিবিরের সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী, এবারও ক্যাম্পাসেই ঈদ উদযাপন করছেন টঙ্গী শাখার নেতাকর্মীরা। শাখা সেক্রেটারি সাইদুল ইসলামের নেতৃত্বে ঈদ উদযাপন করছেন প্রশিক্ষণ সম্পাদক মেহেদী হাসান, মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, আলিম থানা সভাপতি শোয়াইবার রহমান এবং দাখিল থানা সভাপতি মাসুম বিল্লাহসহ আল ইত্তেহাদ ফাউন্ডেশনের পরিচালক রিয়াজুর হক রিপনসহ অন্যান্য  নেতারা।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, কোরবানিকৃত পশুর মাংস ক্যাম্পাসের কর্মচারী ও আশপাশের গরীব ও অসহায় পরিবারের মাঝে পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে যেসব শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা কোরবানি দিতে সক্ষম নন, তাদের বাসায় বাসায় গিয়ে কোরবানির মাংস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সংগঠনটি।

শাখা সেক্রেটারি সাইদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতি বছরই ঈদুল আযহায় ক্যাম্পাসে কোরবানি করা হয়। সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী যিনি ক্যাম্পাসের সেক্রেটারি থাকেন তিনি কোরবানির ঈদ ক্যাম্পাসে করবেন প্রায় এমনই সিদ্ধান্ত আসে। এবার আমি যেহেতু সেক্রেটারি তাই সাংগঠনিক সিদ্ধান্তে ঈদ ক্যাম্পাসেই করছি। আনন্দের বিষয় হচ্ছে  আলহামদুলিল্লাহ, এবার ছাত্রশিবির তা'মীরুল মিল্লাত টঙ্গী থেকে ৬টি গরু কোরবানি দিতে পারছি, যা পূর্ববর্তী বছরগুলোর রেকর্ড অতিক্রম করেছে। আমাদের কর্মচারী, আশপাশের দরিদ্র পরিবার ও কুরবানি দিতে অক্ষম শিক্ষার্থীদের বাসায় মাংস পৌঁছে দেওয়া হবে।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

শ্বশুরবাড়িতে মিলল শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ
  • ১২ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে স্টিল আর্চ সেতুর কাজ এগিয়েছে ২৭ শতাংশ
  • ১২ নভেম্বর ২০২৬
‘প্রশাসনের অনুরোধে’ পদত্যাগ করছেন ঢাবির ৬ সহকারী প্রক্টর
  • ১২ নভেম্বর ২০২৬
১ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে মালয়েশিয়া যেতে পারবেন প্রবাসী কর্…
  • ১২ নভেম্বর ২০২৬
নতুন মিলে প্রথম আখ মাড়াইয়ের প্রস্তুতি কেরুর, ৪৮০০ টন চিনি উ…
  • ১২ নভেম্বর ২০২৬
নোবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য হলেন অধ্যাপক মোর্শেদ হাসান
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950