আত্মসমর্পণ করলেন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদ

২১ জানুয়ারি ২০২৬, ১০:৪৪ AM
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি  আবুল কালাম আজাদ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ © সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি  আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু মিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পলাতক থাকার পর বুধবার সকালে তিনি ট্রাইব্যুনালে হাজির হন। সরকারের পক্ষ থেকে তার সাজা এক বছরের জন্য স্থগিত করার পর তিনি আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের সুযোগ পেলেন।

এর আগে গত বছরের ২২ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে বাচ্চু মিয়ার সাজা এক বছরের জন্য স্থগিত করা হয়। ওই আদেশে শর্ত দেওয়া হয়েছিল যে, তাকে আদালতে আত্মসমর্পণ করে আপিল দায়ের করতে হবে। সেই শর্ত পূরণার্থেই আজ তিনি ট্রাইব্যুনালে উপস্থিত হন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত আবুল কালাম আজাদকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায়ের আগে থেকেই তিনি পলাতক ছিলেন এবং দীর্ঘ সময় ধরে আত্মগোপনে ছিলেন।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬